
“ওষুধের জন্য চাই সঠিক পরামর্শ, আর অ্যান্টিবায়োটিকের জন্য চাই ডাক্তার।”
অ্যান্টিবায়োটিক এমন ওষুধ নয় যা না ভেবেচিন্তে খাওয়া যায়। এগুলি কেবল ডাক্তারের পরামর্শেই ব্যবহার করা উচিত। আজকাল মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে শুধু একটা বড়ি খেলেই সব কষ্ট দূর হয়ে যাবে। এই কারণেই রোগ ও সংক্রমণ এই অ্যান্টিবায়োটিকগুলির উপর ভারী হয়ে উঠছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, নিজের ইচ্ছেমতো ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকুন। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমি শুধু এটুকুই বলব: ওষুধের জন্য চাই সঠিক পরামর্শ, আর অ্যান্টিবায়োটিকের জন্য চাই ডাক্তার। এই অভ্যাস আপনার স্বাস্থ্যের উন্নতিতে খুবই সহায়ক হবে।













































